বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ১৮ আগস্ট নারীদের জন্য যে বিশেষ ‘পিংক বাস’ বা গোলাপি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে, তাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানামুখী বিতর্ক— এটি কি নারীর প্রকৃত ক্ষমতায়ন, নাকি জেন্ডারভিত্তিক পৃথককরণ বা সেগ্রিগেশনের আরেকটি রূপ? এসব বিতর্কের গভীরে গিয়ে আমাদের বুঝতে হবে নারীর নিরাপত্তা, সমতা, ন্যায্যতা এবং আমাদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার জটিল সমীকরণটি।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো, গণপরিবহনে নারীদের জন্য সম্পূর্ণ নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা। প...