যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর তার পরিবারের ক্রিপ্টোকারেন্সি-সম্পর্কিত ব্যবসা থেকে ১৪০ কোটিরও বেশি ডলার আয় করেছেন। সর্বশেষ আর্থিক তথ্য পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে তার আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে ডিজিটাল সম্পদ, যা তার প্রশাসনের নীতিগত সুবিধাও পেয়েছে।মঙ্গলবার প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক আর্থিক ঘোষণাপত্রে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি নৈতিকতা দপ্তরে (অফিস অব গভর্নমেন্ট এথিকস) এসব তথ্য জমা দেন।তথ্য অনুযায়ী, ট্রাম্প ও তার ছেলেদের যৌথভাবে প্রতিষ্ঠিত ক্রিপ্টো উদ্যোগ ‘ওয়ার্ল্ড লিবার...