ক্রিকেট বিশ্বের সবচেয়ে
আলোচিত ও কলঙ্কজনক ঘটনাগুলোর একটি ছিল ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া
টেস্ট সিরিজে বল বিকৃতি বা ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি।
কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়ার সেই ন্যাক্কারজনক প্রতারণা কীভাবে ধরা পড়েছিল, সেটির
পেছনের অজানা গল্প তুলে ধরেছেন ব্রডকাস্ট পরিচালক আলভিন নাইকার।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালের
মার্চ মাসে নিউল্যান্ডস টেস্টের তৃতীয় দিনে। সে সময় ব্রডকাস্টের দায়িত্বে থাকা সুপারস্পোর্টের
পরিচালক আলভিন নাইকার জানান, মাঠে তখন চরম উত্তেজনা বিরাজ করলেও তারা কোনো...