‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর শীর্ষ তিন বিজয়ী বিদুষী
বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন নির্মাতা শিহাব
শাহীন। ‘ক্যাফে আমব্রেলা’ নামের এই ওয়েব ফিল্মের শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। ঢাকা
ও আশপাশের বিভিন্ন লোকেশনের পাশাপাশি দেশের কয়েকটি জেলাতেও এর দৃশ্যধারণ হবে। সিনেমাটির
প্রায় ৫০ শতাংশ শুটিং শেষ হয়েছে। ১ আগস্ট থেকে শুরু হওয়া ফিল্মটির শুটিং ১৫ আগস্টের
মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। মাঝখানে তিন দিনের বিরতি থাকায় মোট ১২ দিন শুটিং হবে।
‘ক্যাফে আমব্রেলা’র তিনটি আল...