স্পেনের তোলেদো প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বুধবারের কোপা দেল রের প্রথম রাউন্ডের ম্যাচগুলো স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের সূচিতে থাকা নাভালকারনেরো-রিয়াল বেতিস, সালামাঙ্কা-সেল্তা ভিগো এবং তাভেরনেস-ভ্যালেন্সিয়ার ম্যাচসহ আরও কয়েকটি খেলা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের ম্যাচগুলো নিয়...