রাজশাহীর বাঘা উপজেলা। বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান
প্রার্থী একজন নন, দুজনও নন— অন্তত পাঁচজন। সবাই দীর্ঘদিনের নেতা। কারও রয়েছে আন্দোলন-সংগ্রামের
ইতিহাস, কারও রয়েছে শক্ত সাংগঠনিক ভিত্তি, আবার কেউ এলাকায় জনপ্রিয় মুখ। সবাই এখন নিজ
নিজ সমর্থকদের নিয়ে মাঠে। চলছে গণসংযোগ। বাড়ছে কর্মিসভা। দলীয় সমর্থন পাওয়ার আশায় বাড়ছে
তৎপরতাও। তবে একই সঙ্গে বাড়ছে নীরব প্রতিযোগিতা। স্থানীয় নেতাদের আশঙ্কা, শেষ পর্যন্ত
একজনকে সমর্থন দিলে অন্যদের কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। সেই ক্ষোভ
ছড়িয়ে পড়তে পারে তৃ...