দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ডে কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই ১২ বছর বয়সী কিশোরীকে পাচারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা পুলিশ শেষ মুহূর্তে তাদের উদ্ধার করেছে। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার আশঙ্কা করছেন তদন্তকারীরা।পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয়। তারা সেখানে কয়েকজনের জন্য অপেক্ষা করছিল। পরিকল্পনা ছিল, কলকাতা থেকে আরও চারজন এসে তাদের সঙ্গে যোগ দেবে। এরপর জয়গাঁও সীমান্...