রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারাজ নির্মাণ থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও শিল্পায়নের প্রত্যাশা নগরবাসীর। কৃষিনির্ভর এই অঞ্চলে নতুন বিনিয়োগ, কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বাড়িয়ে অর্থনীতিতে গতি আনার দাবিও দীর্ঘদিনের। সেই প্রত্যাশার মধ্যে আগামীকাল মঙ্গলবার প্রথমবারের মতো রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিকাল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তিনি। তাকে বরণ করতে প্রস্তুত নগরী। জনসভাস্থলের আয়োজনও প্রায় সম্পন্ন। রাজশাহীবাসীর প্রত্যাশা, এই...