পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে সারা দেশের ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কার্ডভুক্ত কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে। আজ শনিবার ফেনীর ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রধানমন্ত্রীর আসন্ন ফেনী সফর উপলক্ষে ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ভাতার’ উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন তিনি।কৃষি মন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ...