খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত আলোচনা শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী-এই তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ (গঈছ) পদ্ধতিতে গ্রহণ করা হবে। এ উপলক্ষ্যে ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে।...