কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আতিয়ার শেখ (৬৫)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শাওতা গ্রামে।পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনরা জানান, হৃদরোগে আক্রান্ত অবস্থায় আতিয়ারকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা ইসিজ...