সাধারণত করপোরেট প্রতিষ্ঠানের চুক্তি
সই অনুষ্ঠানে যে আবহ থাকে, তেমনটি ছিল না। বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে প্রবেশ করেই
শোনা গেল শিশুদের কণ্ঠে কবিতা আবৃত্তি। কেউ আবৃত্তি করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
লেখা ‘লিচু চোর’ কবিতা, কারও কণ্ঠে শোনা গেল ‘তালগাছ’ কবিতাটি। ছিল দলীয় আবৃত্তি আর
গানের পরিবেশনাও।
এমন দৃশ্য দেখা গেল দৈনিক আগামীর সময়
ও সিটিজেনস ব্যাংকের মধ্যকার একটি চুক্তি সই অনুষ্ঠানে। শিশুদের মেধা, সৃজনশীলতা ও
প্রতিভা বিকাশের লক্ষ্যে দৈনিক আগামীর সময়ের ‘কিডস ক্লাব’ কার্যক্রমে এবার সঙ্গী হয়েছ...