গতি কিংবা শক্তি নয়, এবারের বিশ্বকাপে ঘানার নাম এলে সবার আগে আলোচনায় আসে ‘কালো জাদু’। টুর্নামেন্টের শুরু থেকেই গ্যালারিতে এক জাদুকরের রহস্যময় উপস্থিতি যেন আগ্রহের কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে। এবার সেই কালো জাদুর মুখোমুখি লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। ঘানার এই বাধা পেরিয়ে শেষ ১৬-তে যেতে পারবে হামেস রদ্রিগেসের দল? ঘানার স্বঘোষিত জাদুকর নানা কওয়াকু বোনসাম টুর্নামেন্টের শুরু থেকেই করছেন নানা ভবিষ্যদ্বাণী। সেগুলো সত্যি হওয়ায় তাকে ঘিরেই চলছে আলোচনা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও গ্যালারি মাতাবেন এই সমর্...