কারিগরি ত্রুটিতে বন্ধ হওয়া ভাসমান এলএনজি টার্মিনালটির (এফএসআরইউ) আংশিক মেরামত শেষে টেস্টিংয়ের কাজ চলছে। আজ-কালের মধ্যেই সেখান থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কর্মকর্তারা।
যদিও এর আগে টার্মিনালটি চালুর তারিখ পিছিয়েছে অন্তত তিনবার। সর্বশেষ আশ্বাস ছিল, আংশিক মেরামত শেষে গত শনিবার থেকে গ্যাস সরবরাহে উন্নতির; কিন্তু তা হয়নি।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান...