ড্রিল বিট, নজল— এসব গ্যাসকূপ খননের কারিগরি বিষয়।
কোনটি ভালো, কোনটির মান খারাপ— যারা এসব নিয়ে কাজ করেন, তারাই তা সবচেয়ে ভালো বুঝবেন।
সেখানে নন-টেকনিক্যাল কর্মকর্তারা কী বুঝবেন?অথচ গ্যাসকূপ খননে ব্যবহৃত এসব যন্ত্রপাতির
মান যাচাই করতে আজ রবিবার চীনে যাচ্ছে আট সদস্যের একটি দল। নেতৃত্বে বাংলাদেশ পেট্রোলিয়াম
করপোরেশনের (বিপিসি) পরিচালক মোহাম্মদ আসাদুল হক। যিনি জ্বালানি তেল বিপণনের দায়িত্বে।দলের অন্যরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কর্মকর্তা
হলেও আসাদুল হক প্রশাসন ক্যাডার...