ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠেন শিল্পী খাতুন। গ্যাসের সংযোগ নেওয়ার সামর্থ্য না থাকায় মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রান্না করেন। এরপর ছুটতে হয় গাজীপুরের একটি পোশাক কারখানায়। ২৭ বছর বয়সী শিল্পী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামী বেকার। নিজের মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির ভরণপোষণের দায়িত্বও তার কাঁধে।
পাঁচ বছর ধরে পোশাক কারখানায় কাজ করেও সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন শিল্পী। তার ভাষায়, সবকিছুর দাম বেড়েছে। বাড়ি ভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের খরচ বেড়েছে। মাস শেষে বেতন হাতে থাকছে না কিছুই। দুপুরের খাব...