বিয়ে ও তালাক নিবন্ধন ফি বাড়ানো, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং বর্তমান অধিক্ষেত্র বহাল রাখাসহ ১০ দফা দাবি জানিয়েছে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি খুলনা জেলা শাখা।আজ রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় সংগঠনটি।স্মারকলিপিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিকাহ্ রেজিস্ট্রারদের সীমিত আয় দিয়ে জীবনযাপন ও অফিসের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিয়ে ও তালাক নিবন্ধন ফি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি বিধিমালা...