রংপুরের গঙ্গাচড়ায় এলজিইডির নারী কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের উদ্দেশে ‘আপনারা বিতর্ক তৈরি করার জন্য এসেছেন’ বলে মন্তব্য করেছেন উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্ভেয়ার মো. পারভেজ মাহমুদ।আজ বৃহস্পতিবার নোহালী ইউনিয়ন পরিষদে নারী কর্মী নিয়োগের লটারি চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি এ মন্তব্য করেন। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।‘আগামীর সময়’র হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, নিয়োগ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পারভেজ মাহমুদ বল...