জাতি গঠনের ইতিহাসে কিছু মানুষ থাকেন, যারা একসঙ্গে জ্ঞান, চিন্তা ও ভবিষ্যতের দিকনির্দেশনা নির্মাণ করেন। ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা ছিলেন তেমনই এক ব্যক্তিত্ব। তিনি শুধু একজন রসায়নবিদ নন; ছিলেন শিক্ষাবিদ ও চিন্তক।
১৯০০ সালের ১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাড়গ্রামে তার জন্ম। শৈশবেই মেধার স্বাক্ষর...