অফিসে নির্ধারিত কর্মঘন্টাগুলোকে কেউ দেখেন চাকরির
নির্ধারিত সময় হিসেবে,
কেউ দেখেন জীবিকার জন্য সংগ্রামের সাত বা আট ঘণ্টা হিসেবে। কিন্তু মহান
আল্লাহকে ভয় করেন এমন একজন মুমিনের কাছে এই সময় শুধু বেতন পাওয়ার বিনিময়ে ব্যয় করা
কয়েকটি ঘণ্টা নয়; এর
প্রতিটি মুহূর্ত একটি আমানত। কারণ
কর্মস্থলে যে সময়ের জন্য একজন মানুষ পারিশ্রমিক গ্রহণ করেন, সেই সময়ের
দায়িত্বও তার ওপর অর্পিত হয়।
ইসলাম আমানত রক্ষাকে ঈমানি চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ
হিসেবে দেখেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই
আল্লাহ তোমাদের নির্...