খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের পাঁচপোতা কমিউনিটি ক্লিনিক। ৫ মিনিটের মধ্যে স্বাস্থ্যকর্মীর কাছ থেকে ওষুধ নিতে এলেন তিন রোগী। একেক জনের একেক সমস্যা। কিন্তু কাউকেই প্রয়োজনীয় ওষুধ দেওয়া গেল না।
ঘটনাটি গত ২০ এপ্রিল দুপুরের। ৪৫ বছর বয়সী জিয়াউর জোয়ার্দ্দার গিয়েছিলেন ব্যথার ওষুধ নিতে, ষাটোর্ধ্ব আব...