এন্ড্রু কিশোর গাইতেন চলচ্চিত্রে। আর সেসব গান সারা দুপুর, বিকেলজুড়ে রেডিওতে বেজে যেত। দুপুরে খেয়ে কিংবা খাওয়ার আগেই রেডিও সচল রাখতেন শ্রোতারা। বেজে চলত একের পর এক সংগীতমালা। একেকটি সংগীতমালায় তিনটি করে গান। যার বেশিরভাগই এন্ড্রু কিশোরের গাওয়া। নব্বই দশকজুড়ে এমনটাই ছিল চিত্র। সময়ের সঙ্গে সঙ্গে গান শোনার ধরন বদলেছে, কিন্তু এন্ড্রু কিশোরের গান শোনার প্রতি মানুষের আগ্রহ কমেনি।চলচ্চিত্রের গানের জন্যই আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। পেয়েছেন ‘প্লেব্যাক সম্রাট’ তকমা। কিন্তু বলা হয়, বরাবরই এলিট শ্...