সিলেটের ওসমানীনগরে সাবেক ইউপি সদস্য আতিক মিয়া হত্যা মামলায় পলাতক আসামি মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে সিলেটের বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের টোকের কান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মামুন ওসমানীনগর উপজেলার পশ্চিম সিরাজনগর এলাকার বাসিন্দা। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত আতিক মিয়া সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং স্থানীয়ভাবে সালিশ ব্যক...