কখন
ছাড়ছ কিংবা কেন ছাড়ছ? ক্যারিয়ারের
শেষলগ্নে স্বাভাবিক দুটি প্রশ্ন। বিরাট
কোহলিও ছন্দে থাকতে ছেড়ে দিয়েছেন টেস্ট
আর টি-টোয়েন্টি। ভারতের
জার্সিতে কিংবদন্তি কোহলি খেলেন শুধু ওয়ানডে। এবার
জানিয়ে দিলেন আগামী বছরই শেষবার তিনি
খেলবেন ওয়ানডে বিশ্বকাপ। আর বিদায়ী বিশ্বকাপে
ট্রফি জয়ের জন্য সর্বোচ্চটা উজাড়
করে দিতে চাইলেন তিনি।
‘জিওস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে
কোহলি বললেন, ‘আমার জন্য ভারতের
হয়ে খেলা এটিই শেষ
বিশ্বকাপ। অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা, এজন্য যা করা প্রয়োজন,
আমি করতে পুরো...