বর্ষায় মেহেরপুরের গ্রামগঞ্জে বেড়েছে সাপের উপদ্রব। প্রায় প্রতিদিনই ঘরবাড়ি, উঠান বা ফসলের মাঠে মিলছে সাপের দেখা। বিষধর সাপের কামড়ে সম্প্রতি স্কুলছাত্রীসহ কয়েক জনের মৃত্যুর ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। সাপের কামড়ে কেউ যাচ্ছেন ওঝার কাছে, কেউ অ্যান্টিভেনম ভ্যাকসিন নিচ্ছেন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, এমন ঘটলে দ্রুত যেতে হবে হাসপাতালে।গত ১১ জুলাই গভীর রাতে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে নিজ ঘরে সাপের ছোবলে মারা যায় জুঁই (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। গেল তিনদিনে সাহারবাটী গ্রামের আ...