জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। আজ বুধবার সরকার তাকে এক বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছে।এহসান মাহমুদ আগামীর সময়কে বলেন, 'সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, চর্চা ও গবেষণার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে সাংস্কৃতিক বিদ্যাপিঠের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হব।'এহসান মাহমুদের জন্ম মাদারীপুরে। পৈত্রিক নিবাস বরিশালের মুলাদীতে। পেশায় সাংবাদিক হিসেবে এহসান মাহমুদ কাজ করেছে...