দেশের জন্ম ও মৃত্যুনিবন্ধন ডাটাবেজের বিশাল অসঙ্গতি ও দ্বৈত তথ্য দ্রুত সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিটি নাগরিকের জন্য একটি সমন্বিত পরিচয় ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং ‘ডিজিটাল ওয়ালেট’ চালুর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। ‘নির্ভুল নিবন্ধন নিশ্চিত করবে সুশাসন’ প্রতিপাদ্যে এ সভার আয়োজন ক...