বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই রাজশাহী নগরীতে ডেঙ্গুবাহক এডিস মশার বংশবিস্তার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক প্রাক-বর্ষা কীটতাত্ত্বিক জরিপে এডিসের ঘনত্ব ও লার্ভার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ঝুঁকিসীমার অনেক ওপরে পাওয়া গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রু...