চীনা প্রতিষ্ঠানগুলো উন্নত মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের তৈরি উত্তর ও অন্যান্য আউটপুট ব্যবহার করে নিজেদের দেশের প্রতিদ্বন্দ্বী মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে ক্রমেই জটিল পদ্ধতি গ্রহণ করছে। নথিপত্রে এমন তথ্য উঠে এসেছে। নিজেদের এআই কৌশল আরও বিস্তৃত করা এবং চিপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের কঠোরতর বিধিনিষেধের প্রভাব সামাল দেওয়াই চীনের লক্ষ্য।চীনের ৩০০টির বেশি গবেষণাপত্র, পেটেন্ট, কোম্পানির প্রকাশিত তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি ও সরকারি নথি পর্যালোচনা করেছে রয়টার্স। এতে দেখা গেছে, ‘ডিস্টিলেশন’ নামে পরিচিত এ...