আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগ আয়োজিত দিনব্যাপী ‘মোবাইল ফটোগ্রাফি কর্মশালা ও প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালায় বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।জেএমসি বিভাগের মেধাবী শিক্ষার্থী ও এআইইউবির প্রতিভাবান আলোকচিত্রী প্রয়াত তানভীর সিদ্দিক মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়। তার সৃজ...