সরকার পরিচালন ও উন্নয়নে কত টাকা ধার করা হবে, কখন এবং কোথা থেকে তা আসবে— এ প্রশ্নের সঙ্গে এবার যোগ হচ্ছে আরও কয়েকটি মৌলিক চিন্তা। সেগুলো হচ্ছে— সেই ঋণ অর্থনীতিকে কতটা ঝঁুকিতে ফেলতে পারে, পরিশোধ ব্যয়ের চাপ, নগদ টাকার প্রবাহ (রাজস্ব) ও সরকারি আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ পদ্ধতির আধুনিকায়ন। এসব সংস্কার না হলে ঋণের ফাঁদে পড়তে পারে দেশ— এমন শঙ্কা নীতিনির্ধারকদের। তাদের ভাষ্য, এ মুহূর্তে সরকারের ঘাড়ে ঝুলছে ২২ লাখ ৫৯ হাজার কোটি টাকা। আগামীতে এর আকার আরও বাড়বে। বিশাল অঙ্কের এই ঋণের লাগাম টানতে সরকার পূর্ণাঙ্গ...