মারুফ হোসেন সজীব এ সময়ের আলোচিত নির্মাতা। সমসাময়িক যে কজন পরিচালক নিয়মিত নাটক বানাচ্ছিলেন, তাদের মধ্যে সজীব একজন। লিখেছেন উপন্যাস। কিন্তু হুট করেই এই নির্মাতা আজ মারা গেলেন।ঘনিষ্ঠজনরা জানালেন, কিছুদিন আগেই সজীবের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মারুফ হোসেন সজীবের মৃত্যুতে দেশের শোবিজে নেমে এসেছে শোক। তারকারা নির্মাতার এমন আকস্মিক মৃত্যু মানতেই পারছেন না।অভিনেত্রী তানজিন তিশা নিজের ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, ‘ভাইয়া আপনি ফোন দিয়ে বললেন, ‘কতদিন দেখা নে...