কক্সবাজারে এক লাখ পিস ইয়াবাসহ মিজানুর রহমান নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রেজুপাড়া বিওপির টহলদল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। আজ রবিবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়।কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, রেজুপাড়া বিওপির টহলদল শনিবার বিকালে উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ির গ্রামের হোসেন আলীর বাড়িতে অভিযান চালায়। এতে বিজিবি টহলদল হোসেন আলীর ছেলে মিজানুরের কাছ থেকে ১ লাখ পিস...