শ্রীলঙ্কায় ২০১৯ সালের
ভয়াবহ ইস্টার সানডে হামলা প্রতিরোধে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে দেশটির সাবেক
পুলিশপ্রধান পুজিথ জয়াসুন্দর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হেমাসিরি
ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ওই হামলায় ২৭৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ৪৫
জন ছিলেন বিদেশি নাগরিক।
শুক্রবার সংখ্যাগরিষ্ঠতার
ভিত্তিতে রায় দেন তিন বিচারকের বিশেষ বেঞ্চ। আদালত বলেন, দেশীয় একটি উগ্র
ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীর হামলা ঠেকাতে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এই দুই শীর্ষ
কর্মকর্তা।
৬৬ বছর বয়সী পুজিথ
জয়াসুন্দর এবং ৭...