ভরা বাদলের দিনে খাবারের পাতে ইলিশের
নানান পদে বাঙালির রসনা পুরোপুরি জমে ওঠে। রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন আফরোজা খানম মুক্তা
ইলিশ মাছ সরষে বাটা
উপকরণ: ইলিশ মাছ (রিং পিস করে কাটা) ৪
টুকরো, সরষের তেল ৪ টেবিল চামচ, সরষে বাটা ২ টেবিল চামচ, হলুদ বাটা ২ চা চামচ, কাঁচা
মরিচ বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং ঝিঙে ৩০০ গ্রাম, কাঁচা মরিচ (ফালি করা) কয়েকটি।
প্রণালি: কড়াইয়ে তেল গরম হলে সরষে বাটা, হলুদ
বাটা, কাঁচা মরিচ বাটা পানিতে গুলিয়ে তেলের ওপর ফোড়ন দিন। ফুটে উঠলে লম্বা করে কেটে
রাখা ঝিঙে দিয়ে ৭ মিনিট র...