ইরানের বিরুদ্ধে
প্রয়োজন হলে আরও বড় শক্তি প্রয়োগ করে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
হাতজেরিম
বিমানঘাঁটিতে এক সামরিক অনুষ্ঠানে এ বক্তব্য দিয়েছেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী
বলেন, ‘সেনাবাহিনী আবারও যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনার জন্য প্রস্তুত এবং সর্বোচ্চ
সতর্ক অবস্থায় রয়েছে। আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে এবং ইরানের বিরুদ্ধে
আবারও হামলা চালিয়ে হুমকি নির্মূল করতে আমরা প্রস্তুত। প্রয়োজন হলে তৃতীয়বারও
হামলা চালানো হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রম...