গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়েছে। দেশটিতে চলমান এই প্রাদুর্ভাব এখন বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব।শুক্রবার ডিআর কঙ্গোর যোগাযোগ ও গণমাধ্যম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইবোলায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩২ জনে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে চলতি প্রাদুর্ভাবটি দেশটির ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সালের জুন পর্যন্ত চলা দশম ইবোলা প্রাদুর্ভাবকে ছাড়িয়ে গেছে। ওই সময়ে প্রায় ৩ হাজার ৪৭০ জন আক্রান্ত হয়েছিলেন।জাতিসংঘের বি...