অতল
সাগরে গভীর মিতালি। যেখানে ম্লান হয়ে আসে সূর্যের আলো, সেই মঞ্চেই এবার বাজবে এক
নতুন সভ্যতার সুর। দূরত্বের অভিমান ভুলে সমুদ্রকন্যার আঁচলে বাঁধা পড়ছে দুই ভিন্ন
জাতির দেশ— সাইপ্রাস ও সিরিয়া। ভূমধ্যসাগরের বুক চিরে রচিত হতে যাচ্ছে আধুনিক
যুগের এক আশ্চর্য মেলবন্ধন— ডিজিটাল মিতালি। ইন্টারনেট কেবল। জলরাশির নিকষ
অন্ধকারে ফেলা তারের মধ্য দিয়েই আলোর বেগে ছুটবে কোটি কোটি তথ্যের কণা। শিক্ষা,
চিকিৎসা আর বাণিজ্যের নতুন জোয়ার আছড়ে পড়বে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত উপকূলে। যার
পেছনের কারিগর হয়ে থাকবে বন্ধু সাইপ্রাসে...