ঘোষণার আশ্বস্ত হলেও প্রতীক্ষার
প্রহর গুনছিলেন সরকারি চাকরিজীবীরা; সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন এখন প্রকাশের
জন্য প্রস্তুত।
আজ শনিবার সরকারি কর্মচারীদের নবম
বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হবে বলে সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র আগামীর সময়কে
নিশ্চিত করেছে।
শুক্রবার রাতে ওই সূত্র জানিয়েছে, বিজি প্রেসে এখন প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে। আগামীকাল
(শনিবার) দুপুরের পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ
১৪২ শতাংশ বাড়িয়ে গত ৩১ আগস্ট মন্ত্রিসভা...