ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাতক্ষীরার ইটভাটার মালিক ও শ্রমিকেরা। জেলার ১২৩টি তালিকাভুক্ত ইটভাটার মধ্যে অন্তত ৮৫টির লাখ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে নষ্ট হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে পরিবেশ অধিদপ্তর। বৃষ্টির কারণে ইট তৈরির কাজও ব্যাহত হচ্ছে। ফলে মৌসুমের শুরুতেই উৎপাদন ও ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা।তালা উপজেলার মেল্লেকবাড়ি এলাকার এসএন ইটভাটায় গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানি জমে কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হ...