আড়ং, ব্র্যাক এবং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তাদের ‘ব্রিং ইওর ওন ব্যাগ (বিওয়াইওবি)’ ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশের ৪২টি জেলায় ১ লাখের বেশি গাছ রোপণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে ব্যয় করা হচ্ছে। একই সঙ্গে সহায়তা করা হচ্ছে গ্রামীণ পরিবারগুলোকে এবং সম্প্রসারণ করা হচ্ছে সবুজের পরিসর।ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, ‘ব্রিং ইওর ওন ব্যাগ উদ্যোগের শুরু হয়েছিল একটি সহজ অভ্যাসের পরিবর্তন দিয়...