আড়ং-বিকাশের ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম
অর্থনৈতিক ডেস্ক

সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন করতে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের আউটলেটে চালু হলো ‘ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম’। সম্প্রতি তেজগাঁও-গুলশান লিংক রোড আড়ং আউটলেটে এ সেবা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আড়ংয়ের চিফ বিজনেস অফিসার তানভীর হোসেন, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস নীল রতন কর্মকার ও হেড অব রিটেইল অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন। বিকাশের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও হেড অব মার্চেন্ট পেমেন্টস ফয়সাল শহীদ, মার্চেন্ট পেমেন্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট এস এম খালেদ বিন হালিম, জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।







