ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানার সামনে কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চালকেরও মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এ নিয়ে মারা গেলেন ৯ জন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দুজন। আজ মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে বার্ন ইউনিটে মারা গেছেন কাভার্ড ভ্যানচালক নূর ইসলাম। তার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামে। গ্যাসের সিলিন্ডারগুলো তার ভ্যানেই ছিল।বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুন অর রশিদ জানালেন, ‘বিস্ফোরণে নূর ইসলামের শরীরের প্রায় ৯৫ শতাংশই দগ্ধ হয়েছি...