গত দুই মৌসুমে আলু চাষে লোকসান গুনতে হয়েছে দিনাজপুরের আলু চাষিদের। তাই লোকসান কাটিয়ে ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টায় আগাম আলু লাগাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। লক্ষ্য শীত আসার আগেই নতুন আলু বাজারে তুলে চড়া দাম পাওয়া এবং আগের বছরের লোকসান পুষিয়ে ঘুরে দাঁড়ানো।তবে সার, বীজ ও শ্রমিকদের মজুরি দিয়ে এ বছরেও লাভ হবে কিনা এমন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কৃষকরা। তবুও একবুক আশা নিয়ে তারা মাঠে ব্যস্ত সময় পার করছে।কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দিনাজপুরে ৪৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ...