Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দিনাজপুর

আগাম আলুতে ভাগ্য ফেরানোর চেষ্টায় কৃষকরা

ইমানুল সোহান, দিনাজপুর
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১৮
আগাম আলুতে ভাগ্য ফেরানোর চেষ্টায় কৃষকরা

ছবি: আগামীর সময়

গত দুই মৌসুমে আলু চাষে লোকসান গুনতে হয়েছে দিনাজপুরের আলু চাষিদের। তাই লোকসান কাটিয়ে ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টায় আগাম আলু লাগাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। লক্ষ্য শীত আসার আগেই নতুন আলু বাজারে তুলে চড়া দাম পাওয়া এবং আগের বছরের লোকসান পুষিয়ে ঘুরে দাঁড়ানো।

তবে সার, বীজ ও শ্রমিকদের মজুরি দিয়ে এ বছরেও লাভ হবে কিনা এমন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কৃষকরা। তবুও একবুক আশা নিয়ে তারা মাঠে ব্যস্ত সময় পার করছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দিনাজপুরে ৪৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা ১২ হাজার ২৫০ হেক্টর। এখন পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আগাম আলুর বীজ রোপণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আগাম আলু রোপণের লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি বিভাগ।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ হবে কীভাবে, জানাল সরকার

১৫ অক্টোবর ২০২৬

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম আমন ধান কাটার পর জমি প্রস্তুত করে আলুর বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জমি চাষ, সার প্রয়োগ, বীজ সংগ্রহ ও রোপণ—সব মিলিয়ে মাঠজুড়ে চলছে কর্মযজ্ঞ। কেউ কেউ আলুর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদনের আশায় কিছুটা জায়গা রেখে দিচ্ছেন। যাতে আলু তোলার আগেই ভুট্টার বীজ রোপণ করতে পারেন। এছাড়াও অনেক কৃষক আলুর বীজের সঙ্গে
শাকসবজির বীজও ছিটিয়ে দিচ্ছেন।

দিনাজপুরের কাহারোল উপজেলার চাষি আকবর আলী জানালেন, গতবারের তুলনায় বীজের দাম কম হলেও পরিবহন ব্যয় বেড়েছে। গত বছর যে গোবর সার এক ট্রলি ১ হাজার টাকায় কিনেছিলেন, এবার তা কিনতে হচ্ছে ১ হাজার ২৫০ টাকায়। শ্রমিকের মজুরিও বেড়েছে। পাশাপাশি সার সংগ্রহে ভোগান্তির কথাও জানান তিনি।

বীরগঞ্জ উপজেলার চাষি মনসুর জানান, গতবছর আলুতে লোকসান হয়েছে। তাই এবছর আলুর সঙ্গে ভুট্টা চাষের বিকল্প ব্যবস্থা রেখেছি। আলুর জমিতে বীজ লাগানোর সময় কিছুটা ফাঁকা রাখা হচ্ছে। যাতে আলু তোলার আগেই ভুট্টা লাগানো যায়। এতে আলুতে ক্ষতি হলেও ভুট্টায় যাতে লাভ হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন জানান, দিনাজপুরে ৪৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হবে ১২ হাজার ২৫০ হেক্টর জমিতে। আগাম আলু চাষের মাধ্যমে কৃষকেরা জমির সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন বলে আশা করছে কৃষি বিভাগ।

আলু চাষদিনাজপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি