ছোট্ট প্রদীপ, জিনি আর উড়ন্ত গালিচার জাদু নিয়ে মঞ্চে
আসছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও
শিক্ষকেরা নাটকটি মঞ্চস্থ করবেন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। নির্দেশনা
দিচ্ছেন মিজানুর রহমান মিতুল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা
মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। পরদিন শুক্রবার একই মিলনায়তনে বিকেল ৪টা ও
সন্ধ্যা ৭টায় আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আরব্য রজনীর
জনপ্রিয় এই গল্পের রোমাঞ্চ, বিস্ময়, জাদু ও রূপান্...