প্রখ্যাত সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আলম খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল গতকাল বুধবার। বাংলা চলচ্চিত্রের সংগীতে অনন্য অবদানের জন্য তিনি আজও শ্রোতা-দর্শকের হৃদয়ে অম্লান।২০২২ সালের ৮ জুলাই মারা যান তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে চ্যানেল আইয়ে প্রচারিত হয় ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। এতে সংগীত পরিবেশন করেন তাসমিম জামান স্বর্ণা, বিকসাম ও অর্থি। এছাড়া আলম খান সুরারোপিত চলচ্চিত্রের জনপ্রিয় গান পরিবেশিত হয়।
চার বছর পেরিয়ে গেলেও তার অগণিত ভক্ত-অনুরাগী ও শ...