লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। সেই কঠিন পরিবর্তনের আগে কোচ লিওনেল স্কালোনিকে দায়িত্বে রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন এনসো ফের্নান্দেস। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারের মতে, আলবিসেলেস্তেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে স্কালোনির থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এস্তাদিও মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ের পর দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এনসো। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনার অসাধারণ সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে...