লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনাদের মতো কিংবদন্তি ফুটবলার উপহার দিয়েছে আর্জেন্টিনা। এবার ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন তরুণ উইঙ্গার স্টিফেন কিকি রামোস।সার্সফিল্ডের অন্যতম প্রতিভাবান এই ফুটবলার হাইতিতে জন্ম নেওয়া প্রথম খেলোয়াড়, যিনি আর্জেন্টিনার কোনো জাতীয় দলে ডাক পেয়েছেন।২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্মগ্রহণ করেন রামোস। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের পর মাত্র আট মাস বয়সে এক আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয় এবং সেখান থেকেই তার নতুন জীবনের শুরু।আর্জেন্টিনাতেই বেড...