ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল নিয়ে মোদি সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউন হল অ্যাগেইনস্ট ই-২০’-এ অনুষ্ঠানে তিনি জানান যে,আগামী ৪ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করবেন তিনি এবং তাঁর সমর্থকেরা। সেই কর্মসূচিতে তিনি নিজেও অংশ নেবেন বলে জানিয়েছেন কেজরিওয়াল।
এদিন টাউন হল সভায় বক্তৃতা রাখতে গিয়ে কেজরিওয়াল দাবি...